আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ নাটক-০১‎

Share



চীফ ‎রিপোর্টার: জাহাঙ্গীর হোসেন
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টা ২৫ মিনিটের সময় ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালায়।

‎এসময় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে অনুসরণ করা হয় এবং পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

‎আটককৃত ব্যক্তি মোঃ গোলাম রব্বানী (৩৪)। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার ও ৮ রাউন্ড .২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

‎এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন