আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share



ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জহিরুল ইসলাম

ময়মনসিংহের মুক্তাগাছায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ২টা ১৫ মিনিটে ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ইকবাল হোসেন (৩০) ও সোহাগ আহম্মেদ (২৮)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ইকবালের বিরুদ্ধে আগে থেকেই ৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন