ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন সাউথ কান্দা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চাল ব্যবসায়ী *শ্রী সুসেন চন্দ্র সরকার (৬০)* হত্যা মামলার এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ।
উল্লেখ্য, গত ০৯/০২/২০২৫ খ্রি. তারিখ জাতীয় নির্বাচনের দুই দিন পূর্বে সন্ধ্যা ৭:৩০ ঘটিকা হতে রাত ১০:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা আসামী/আসামিগণ ত্রিশাল থানাধীন সাউথ কান্দা এলাকায় অবস্থিত “ভাই ভাই এন্টারপ্রাইজ” নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে শ্রী সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পর ক্রাইমসিন হতে একটি মানিব্যাগ উদ্ধার হয় উক্ত মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধনের সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী শনাক্তে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৮/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত ১১:০০ ঘটিকায় *গাজীপুর জেলার শ্রীপুর* থানাধীন বটতলা এলাকা হতে *তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭)* নামীয় এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।
*গ্রেফতারকৃত আসামীর পরিচয়:*
নাম: তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭)
পিতা: মৃত আব্দুর রশিদ আকন্দ
মাতা: হোসনেয়ারা বেগম
ঠিকানা: আমিরাবাডি (সাইনবোর্ড), থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। ঘটনার সময় অন্যান্য আসামীদের সাথে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
এ সংক্রান্তে ত্রিশাল থানার *মামলা নং- ০৮(০২)২৬ ইং, ধারা- ৪৪৮/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড* এর অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর অভিযান অব্যাহত রয়েছে।

Share
সাম্প্রতিক খবর

