আই ওয়ান টিভি
সোমবার, জুন ১৫, ২০২৬

নাটোরে খালপাড়ে সবুজের অঙ্গীকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share


জয় আহমেদ জনি : নাটোর প্রতিনিধি

নাটোরে সিংড়ায় জেলা প্রশাসকের হাতে পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলার সদর উপজেলায়, আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৩ জুন সকালে সদর উপজেলার ভাতুরিয়া খালের পাড়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

খালপাড়জুড়ে সারিবদ্ধভাবে চারা রোপণের মধ্য দিয়ে সবুজের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ফলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে মাটির ক্ষয়রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালপাড়ের ভাঙন ও অব্যবস্থাপনার কারণে ভোগান্তি ছিল। এখন এই বৃক্ষরোপণ কার্যক্রম খালপাড়কে যেমন সুরক্ষা দেবে, তেমনি সৌন্দর্যও বাড়াবে।

গাছ লাগানোর মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় না—সেগুলো বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতিই প্রকৃত সাফল্য। প্রশাসনের এই উদ্যোগকে টেকসই করতে স্থানীয়দের সম্পৃক্ততাই হতে পারে মূল চাবিকাঠি।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন