জয় আহমেদ জনি: নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নর পন্ডুড়ি মাঠে দিনে-দুপুরে তিন ফসলি কৃষিজমি খনন করে পুকুর তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কৃষি জমি খনন করে পুকুর তৈরি করা হলে আশপাশের বিস্তীর্ণ জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে কৃষকদের চাষাবাদ ব্যাহত র্তহওয়ার পাশাপাশি ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। ইতোমধ্যে স্থানীয় কয়েকজন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছবি পাঠিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে কৃষিজমি রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, ঘটনাটি দ্রুত তদন্ত করে দেখা হোক। যদি ওই স্থানে পুকুর খননের বৈধ অনুমোদন থাকে তবে তা জনসম্মুখে জানানো হোক, আর যদি অবৈধভাবে খনন করা হয়ে থাকে তবে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা ।

Share
সাম্প্রতিক খবর

