ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
(৭ মে) রাত প্রায় ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার চর লালপুর (কান্দিপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের দাবি, অভিযানে মহসিন মিয়া (নাম প্রকাশিত) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটক মহসিন মিয়া আশুগঞ্জ উপজেলার চর লালপুর (কান্দিপাড়া) এলাকার মৃত উবায়দুল হকের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও পাঁচটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Share
সাম্প্রতিক খবর

