আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

মাদক উদ্ধার অভিযানে ৭৫পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

Share



বিশেষ প্রতিনিধি- মোঃ সাহাব উদ্দিন

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোহাম্মদ ফাত্তার মিঞা, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২৮ মার্চ শাহরাস্তি থানাধীন পৌরসভাস্থ ০৮ নং ওয়ার্ডের পশ্চিম পার্শ্বের রোডে বটগাছ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম (২৪) পিতা- মৃত মোঃ খালেক, সাং- নিজ মেহের (ভূইয়া গাজী বাড়ী), ০৮ নং ওয়ার্ড, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ৭৫ (পঁচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২৮, তারিখ- ২৯ মার্চ, ২০২৬ জি আর নং-৬৭, তারিখ- ২৯ মার্চ, ২০২৬; ধারা- ৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন