আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Share



মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মেহেরপুর জেলার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে মেহেরপুর জেলার সকল শ্রেণির নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন