মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের মতবিনিময় সভা

Share



পাবনা প্রতিনিধি:
সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে পাবনা জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার ছুফি উল্লাহ সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার বলেন, “পাবনা রথযাত্রা উৎসব যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা সবাই মিলে একটি নিরাপদ ও অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে বদ্ধপরিকর।”

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন