আই ওয়ান টিভি
আই ওয়ান টিভি
শনিবার, মে ৩০, ২০২৬

শাহরাস্তিতে চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

Share


বিশেষ প্রতিনিধি- সাহাব উদ্দিন

আজ শাহরাস্তি থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত ০২ টি অটোরিক্সা, ০১ টি অটোরিক্সার কাটা অংশবিশেষ, ০১টি ১২৫ সিসি Discover মোটরসাইকেল ও ০৫টি অটোরিক্সার ব্যাটারী উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার হন।

স্থানীয় সূত্রে জানা যায় আজ বিকেলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর দিক-নির্দেশনায় এসআই আরিফ হোসাইন, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ড ঘুঘুশাল এলাকার নতুন বাড়ীর মৃত আব্দুল মান্নানের ঘরের উত্তর পাশে খালি জায়গায় অভিযান পরিচালনা করেন এসময় আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের সদস্য ইউসুফ (৪০) কে মেহের উত্তর ইউপি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে চোরাইকৃত ০২ টি অটোরিক্সা, ০১ টি অটোরিক্সার কাটা অংশবিশেষ, ০১টি কালো-লাল রংয়ের ১২৫ সিসি Discover মোটরসাইকেল ও ০৫ অটোরিক্সার ব্যাটারীসহ আটক করা হয়। পরবর্তীতে তাহাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তথ্য প্রাপ্ত হইয়া শাহরাস্তি থানাধীন সাহাপুর এলাকার বাগানবাড়ী ব্রীজের উপর হইতে আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের আরো ০৩ জন সদস্যকে পুুুুলিশ গ্রেফতার করতে স্বক্ষম হন। পুলিশ সূত্র জানায় এই চোর চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারসহ আরো চোরাই মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক খবর

এই বিভাগ থেকে আরও পড়ুন